মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্তবাজার মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে সীমান্তবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রংপুর জেলার ঘোড়াঘাট গ্রা‌মের মো. মুক্তার হো‌সে‌নের ছে‌লে মো. আশরাফুল ও মোহাম্মদ আলীর ছে‌লে মো. রনি।

জানা যায়, সকাল সা‌ড়ে ৭টার দি‌কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাকের ট্রায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন কর‌ছি‌লেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপ পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আব্দুল কাদের ব‌লেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’

সর্বশেষ পাওয়া সংবাদ