মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে ২৪ ঘন্টার মধ্যে টমটম চালক হত্যার আসামী গ্রেপ্তার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে টমটম চালকের লাশ পাওয়ার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই হত্যাকান্ডে জড়িত রুবেল আহমেদ সাগর উরফে জসিম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান এলাকা থেকে আবুল খয়ের নামে এক টমটম চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেদিনই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল জানান, ‘আমাদের গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলেই জসিমকে আটক করি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্য়ায়ে সে তার ৩/৪ জন সহযোগী মিলে টমটম চালক আবুল খয়েরকে হত্যার কথা স্বীকার করে।’

গ্রেপ্তারকৃত আসামি জসিমসহ আরও ৩ থেকে ৪জন গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ৯ টার সময় টমটম চালক আবুল খয়েরকে অটোরিক্সাসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায় এবং ভিকটিমের মিনি টমটম (মিশুক) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক তাদেরকে বাঁধা দিলে তারা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আসামিদের ধারালো চাকুর আঘাতে ভিকটিম মারা গেলে আসামিরা অটোরিক্সা নিয়ে চলে যায়।

আসামিগন চালকের পরিচিত হওয়ায় এবং অটোরিক্সা ছিনতাই করার সময় আসামিদের চিনতে পারায় ভিকটিমকে হত্যা করা হয় বলে মামলার তদন্তকারী অফিসার এসআই তৌকির আহমেদ জানান।

আজ বুধবার (১৬ই অক্টোবর) ভোরে গ্রেপ্তারকৃত আসামি জসিমের বসতঘরে অভিযান করে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তের দাগ লেগে থাকা একটি প্যান্ট এবং একটি বেগুনী রংয়ের গোলগলা গেঞ্জি জব্দ করা হয়। মামলার ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ