মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হালুয়াঘাটে চোরাই পথে আসা ২১৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকা থেকে চোরাই পথে আসা ২১৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে হালুয়াঘাট পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় আব্দুল কাদির নামে এক ব্যক্তির বাড়ি থেকে জিরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

র‍্যাব ও মামলা সূত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা বাংলাদেশে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখেন ব্যবসায়ীরা এ তথ্য জানতে পারে র‍্যাব। পরে রাত ৯টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় কাদিরের বাসায় র‍্যাব-১৪ এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় বাসায় মজুত করে রাখা ২১৫ বস্তা প্রায় ৬ হাজার ৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। কেউ বৈধ কাগজ দেখাতে না পারায় এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-১৪ এর সার্জেন্ট আবুল কাশেম বাদী হয়ে ওয়াদুদ মাস্টার, সিরাজুল, জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীসহ ৩-৪ জন সহ অজ্ঞাতনামা আসামি করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ