মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গলাচিপায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্বামীর লাথিতে দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির (৫৮) মত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে বুধবার সকাল ৯টার দিকে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈত্রিকসূত্রে পাওয়া বিরোধীয় ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসমাসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির প্রথম স্বামীর ঘরের সন্তান শামিম ও শাহিন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরুতর আহত আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ