মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
সারাদেশ

ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ট্রেনের ধাক্কায় আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার(১৫ অক্টোবর) বিকাল ৫টার সময় চট্রগ্রাম ভেটোনারি বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা: ফরহাদ হোছাইন হাতিটির মৃত্যু নিশ্চিত। তিনি ডুলাহাজারা সাফারি পার্কে হাতিটির চিকিৎসার দায়িত্বে ছিলেন।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোছাইন চোধুরী বিকাল ২টার সময় ডুলাহাজারা সাফারি পার্কে আহত হাতিটিকে দেখতে আসে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হাতিটি আহতের চিহ্নগুলো দেখে আমি খুব মর্মাহত।আমি রেলওয়ে কতৃপক্ষের সাথে কথা বলব যাতে হাতি পারাপারের স্থানে ট্রেনের গতি কম থাকে। এছাড়া হাতি আবাসস্থলে যাতে ট্রেনের জন্য ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।

ডুলাহাজারা ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মাজাহারুল ইসলাম বলেন, হাতিটির মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।হাতিটির ময়নাতদন্তের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।ময়নাতদন্ত করে সমাহিতের ব্যবস্থা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গত রবিবার রাতে আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি বনের ভেতর দিয়ে পার হওয়ার সময় মাদী হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটির ডান পা ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। বন বিভাগ সূত্র জানায়, হাতিটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর হাতিটির উদ্ধার কার্যক্রম শুরু করে। আজ মঙ্গলবার ভোরে রেলওয়ের রিলিফ ট্রেন এসে হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ