মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
সারাদেশ

নদীতে গোসল করতে নেমে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। তার সাথীরা তাকে না পেয়ে অনামিকার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোক ও স্থানীয়রা নদীতে এসে দেখে এর অনামিকার শরীর পানিতে ভেসে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শিশির কুমার সানা বলেন, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কয়েকজন মিলে গোসল করতে গিয়ে চিত্রা নদীর পানিতে ডুবে যায় অনামিকা। এরপর তার সাথে থাকা কয়েকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ