মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নর্দমা থেকে আবুল হোসেন নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বার) সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের শহীদ আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আবুল হোসেন(৭৫) সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।

সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়।

মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। অসাবধানতাবশতঃ রাস্তা থেকে নর্দমায় পড়ে যেয়ে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ