মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সারাদেশ

নাফ নদীতে ডুবেছে টেকনাফগামী স্পিড বোট, উদ্ধার ৮, নিখোঁজ ১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন থেকে টেকনাফগামী একটি স্পিড বোট নাফ নদীর গোলারচর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়। এতে এক শিশু নিখোঁজ রয়েছে। স্পিড বোটটিতে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু সেন্টমার্টিন ইউনিয়নের সাদ্দাম হোসেনের ছেলে নুর আলী শাহ।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ তার নিজস্ব উদ্ধারকারী স্পিড বোটের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

শিশুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডসহ স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, নাফ নদীর এই অংশে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। সেন্টমার্টিন এবং টেকনাফের মধ্যে নৌপথে যাত্রী পরিবহনকালে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে, যা যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযানের জন্য কর্তৃপক্ষের প্রশংসা করছেন এবং সকলের সহযোগিতায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারের আশা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ