মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর ছেলেরও মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের পর আহত ছেলেরও মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিফাতুল্লাহরও মৃত্যু হয়।

এর আগে শনিবার দুপুরে এ ঘটনা ঘটলে তারা ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে বাবা ও মেয়ে মারা যায়।

নিহতরা হলেন- ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মো. আবুল কাশেম (৫০), তার আট বছর বয়সী মেয়ে লাবিবা আক্তার ও ছেলে সিফাতুল্লাহ (৬)।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। শনিবার সকালে বাড়ি থেকে নৌকায় করে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে অসংখ্য ভিমরুল নৌকায় থাকা বাবা ও তার সন্তানদের আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে রাতে ছেলে সিফাতও মারা যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ভিমরুলের কামড়ে একই পরিবারের তিনজন মারা গেছে। নিহতের পরিবার এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ