মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

রায়পুরায় বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় শিকারীর মৃত্যু

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো: আলমাছ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনির মিয়া চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা মৎস্য শিকারীরা তাকে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁকিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে যাওয়াসহ ও ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।

সর্বশেষ পাওয়া সংবাদ