মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম এবং তার ৮ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে নৌকাযোগে দুধনই আসার পথে ভিমরুল কামড়ানোর ঘটনা ঘটে।

স্থানীয়া জানান, ধোবাউড়া বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ও তার ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে নৌকাযোগে দুধনই আসার পথে ভিমরুল কামড়ানো শুরু করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ও তার ৮ বছর বয়সী মেয়ে লাবিবাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ইমাম আবুল কাশেম এবং মেয়ে লাবিবা’র মৃত্যু হয়।

ধোবাউড়া পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে দুইজনের মৃত্যু সত্যিই খুবই দু:খজনক। বাবা ও মেয়ে’র একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দাফনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ