মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। জেলার তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। একসময় স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে তিন ব্যক্তি স্বপনকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে নেন।কিছুক্ষণ পর চিৎকার দিয়ে জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা কালে স্বপনের ঘাড়ে কোপ দেয় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম এ ব্যাপারে বলেন, কেন বা কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ