শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কালিয়ানি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পাশ্ববর্তী কলারোয়া উপজেলার পশ্চিম খদ্দ গ্রামের মৃত নরিম গাজী ছেলে আজিজুল গাজী ও তার স্ত্রী শাহানারা খাতুন। এ সময় তাদের তল্লাশি করে ২ টি ভারতীয় মোবাইল ফোন, তিনটি ভারতীয় এনআইডি ও স্মার্ট কার্ড। ২ হাজার চারশত পঞ্চাশ ভারতীয় রুপি ও ১ হাজার ৫ শত বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) দুপরে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানায়, সদর উপজেলার কালিয়ানি সীমান্ত দিয়ে শুক্রবার মধ্যেরাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এ সময় কালিয়ানি সিমান্তের সীমানা পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতরা স্বামী স্ত্রী বলে জানা গেছে।

আটককৃতরাসহ তাদের পাচারকারী চক্রের দুই সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ