শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় গৃহবধুকে গলা কেটে হত্যা: স্বামীসহ আটক ৭

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ৭ জনকে আটক করা হয়েছে।

কমলা খাতুন দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা খাতুনকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। পারিবারিক বিরোধের জেরে কমলা খাতুনের সঙ্গে তিনি আলাদা ঘরে থাকেন। শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে উঠেন। এসময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখেন। তাকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে বাড়ি থেকে কিছু দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিচালীগাদার পাশে কমলার গলাকাটা মরদেহ দেখতে পান। পাশে হত্যাকান্ডে ব্যবহৃত দাঁ ও কমলার ব্যবহৃত একজোড়া চপ্পল দেখতে পান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, কমলা খাতুনকে হত্যা করা হয়েছে রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ