শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন নারীসহ আটক ৪

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে তিন নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিকে কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার কোতয়ালী থানার মো.সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদর থানা এলাকার লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙা জেলার জীবননগর থানার পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কাকডাঙা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এ সময় কাকডাঙা বিওপির সীমানা পিলার থেকে প্রায় ৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া অপর এক অভিযানে চান্দুড়িয়া সীমান্তের ভারত থেকে অবৈধভাবে চোরাকারবারিদের নিয়ে আসা তিনটি গরু আটক করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

image

সর্বশেষ পাওয়া সংবাদ