মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বগুড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় দিকে কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (৯) ও একই এলাকার মামুন ইসলামের মেয়ে নিশা (১০)।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২ টার সময় তিন শিশু স্থানীয় বিলের মধ্যে একটি ডোবায় গোসল করতে যায়। এ সময় দুই শিশু পানিতে ডুবে গেলে অপর শিশুটি চিৎকার আর কান্না করতে থাকে। কান্নার আওয়াজে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রত্যাশা ও নিশার মৃত দেহ ডোবা থেকে উদ্ধার করে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ