মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

নরসিংদী সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ (৪০) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মধ্যশীলমান্দী এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি শেখেরচর ফাঁড়ি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যশীলমান্দি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা শেষে এই নির্জন স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছি, পরে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ