মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

ময়মনসিংহে সাংবাদিক দেলোয়ারের উপর সন্ত্রাসী হামলা, আটক ১

ময়মনসিংহ ব্যুরো: যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহীদ ও ভিডিও সাংবাদিকদেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় পিটিয়ে দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলিফ ইমরান নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা যায়, বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহীদ ও ভিডিও সাংবাদিক দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং-এ রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌছালে এক যুবক তাদের উপর হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাত দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও সাংবাদিক দেলোয়ার হোসেন উপর চরাও হয়। এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। একপর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত সাংবাদিকদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ও নিউ কলোনি এলাকা থেকে ঐ যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান। তার বাবার নাম শফিকুল ইসলাম।

ময়মনসিংহ কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, হামলাকারিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ