মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ড৪ (ডিবি’র) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) এবং মো. কাশেম মিয়া (২৯) নামে ২ জনকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবি’র একটি দল সদর উপজেলার ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করেন।

এসময় রাজনগর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে দুই জনকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়কে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি পলিব্যাগের ভেতর ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত ২ জন জুড়ী উপজেলার ফুলতলা এলাকার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই ঘটনায় আটককৃত ব্যক্তি দ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আসামি দ্বয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ