মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় সোনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল- গুলিসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিদেশী পিস্তল ও গুলিসহ সাহারুল নামে একজনকে গ্রেপ্তার করেছে  সেনাবাহিনী।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দর্শনা মোবারক পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শাহারুল (৩৭) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।

অভিযান সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামি ও পিস্তলের বিষয়ে তথ্য পায় চুয়াডাঙ্গার সেনাবাহিনী ক্যাম্প। ওই সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল আবেদীন এর নেতৃত্বে দর্শনা মোবারক পাড়ায় আসামির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

এ সময় গোপন তথ্য অনুযায়ী বাড়ির পিছনে পুতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরী একটি নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ক্যাম্প কমন্ডার লে. কর্ণেল আবেদীন বলেন, রাতেই তাকে দর্শনা থানাতে হস্তান্তর করা হয়েছে।   

সর্বশেষ পাওয়া সংবাদ