শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮

কর্পোরেট সংবাদ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৪ চারজন শিশু, ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। প্রাইভেট কারটিতে দুটি পরিবারের সদস্যরা ছিল। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে পিরোজপুর হয়ে ঢাকায় ফিরছিল।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩টার দিকে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের মধ্য থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্য থেকে নিহত মোতালেব হোসেন নামের একজনের মোবাইল ফোনের মাধ্যমে ৪ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন—পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩), অপর ছেলে শাহাদত (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল সার্ভিসে কর্মরত মো. মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ বলেন, এ দুটি পরিবার কুয়াকাটা সমুদ্রের সৈকতে বেড়ানো শেষে নাজিরপুর হয়ে ঢাকা যাচ্ছিলেন। যাওয়ার পথে শাওন তার নাজিরপুরের বাড়িতে দেখা করে যাওয়ার জন্য এ পথে ঢাকা যাচ্ছিলেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মুকিত হাসান খাঁন বলেন, পিরোজপুর হয়ে ঢাকা যাওয়ার পথে গভীর রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়। নিহতদের মৃতদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ