মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
সারাদেশ

গৌরীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুরে ফাতেমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ হিম্মত নগর গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা খাতুনের বাবার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। প্রায় দশ বছর আগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের নেকবর আলীর ছেলে উজ্জল মিয়ার সাথে বিয়ে ফাতেমার। তাদের সংসারে কোন সন্তান ছিল না। সম্প্রতি উজ্জল মিয়া দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার রাতে গৃহবধূ ফাতেমা খাতুন পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। তার স্বামী উজ্জল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমান আলাদা ঘরে।

বুধবার সকালে ফাতেমার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে ঘরের ধরনায় ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস নিয়েছে ফাতেমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ