শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সিংগাইরে ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে ভোগান্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংক পিএলসি মানিকগঞ্জের সিংগাইর শাখায় গ্রাহকরা তাদের জমাকৃত টাকা চাহিদা মতো না পেয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। গত দু’মাস ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হলেও চলতি মাসে তা প্রকট আকার ধারন করে। গ্রাহকদে চাহিদার চাপ সামলাতে কোন কোন সময়ে বাগি¦তন্ডাসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের অসদাচরণ করতেও দেখা গেছে।

সোম, মঙ্গল ও বুধবার ৩ দিনে ব্যাংকে গিয়ে দেখা গেছে, ভুক্তভোগী গ্রাহকদের উপচেপড়া ভীড়। দায়িত্বরত ব্যাংক কর্মকর্তাদেও সাথে গ্রাহকদের চলছে তর্ক-বিতর্ক। গ্রাহকরা চাচ্ছেন তাদের চাহিদামত টাকা। অন্যদিকে ব্যাংক কর্মকর্তারা তা দিতে পারছেন না।

ব্যাংকে টাকা নিতে আসা গ্রাহক সায়েস্তা এলাকার শেখ কহিনুর অভিযোগ করে বলেন, আমি ১ লক্ষ টাকা উত্তোলন করতে চাইলে আমাকে দেয়া হয়েছে মাত্র ১০ হাজার টাকা। একই অভিযোগ করেন পৌর বাজারের ব্যবসায়ী শুভ।

অপরগ্রাহক আজিমপুর গ্রামের রোজিনা আক্তার বলেন, বিদেশ থেকে পাঠানো ২ লাখ টাকা উত্তোলন করতে গেলে আমাকে ১০ হাজার টাকা নিতে বলেন। পরবর্তীতে আমি স্থানীয় এক সংবাদকর্মীর শরনাপন্ন হলে আমাকে ৩০ হাজার টাকা দিয়ে সান্তনা দেন। এ সময় ব্যাংকে টাকা নিতে আসা অন্যান্য গ্রাহকরা জানান, ১০ হাজার টাকার বেশী কাউকে দেয়া হচ্ছে না।

ব্যাংক কর্মকর্তা আইভী আফরিন বলেন, ব্যাংকে টাকার সংকট। গত মাসে ২০ হাজার করে দিলেও এ মাসে ১০ হাজারের বেশী টাকা দিতে পারছি না।

এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক সিংগাইর শাখার ম্যানেজার মোহাম্মদ মারুফ বলেন, নতুন গভর্নর যোগদানের পর চলতি হিসাব ফ্রিজ করে দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাহকদের কাছ থেকে রিসিভ করা টাকা থেকেই উত্তোলনকারী গ্রাহকদের ১০ হাজার টাকার বেশী দেয়া সম্ভব হচ্ছে না।

সর্বশেষ পাওয়া সংবাদ