শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ফুলবাড়ীয়ায় মাকে তালাক দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাকে তালাক দেওয়ার জেরে বাবা আসাদুল ইসলাম (৪৫) কে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নিজের ২ ছেলের বিরুদ্ধে।

সোমবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম পেশায় একজন ট্রাক চালক ছিলেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামদ রুকনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজি সানজিদা খাতুন বলেন,  আসাদুল চাচা পারিবারিক বিরোধে তার স্ত্রী নাজমা খাতুনকে ৩ মাস আগে মৌখিক তালাক দেন। এই নিয়ে ৩ ছেলের সঙ্গে আসাদুলের বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বাড়ী সংলগ্ন মিলের বাজার থেকে বাড়ীতে আসছিলেন আসাদুল ইসলাম। ওই সময় পথিমধ্যে তার ২ ছেলেসহ ৮- ১০ জন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মরদেহ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। আমার অফিসাররা ঘটনাস্থলে আছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করেতে অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ