শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

পদ্মায় মৎস্য শিকারীর বড়শিতে ধরা পড়লো ১১ কেজির চিতল

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় সৌখিন মৎস্য শিকারীদের বড়শিতে ধরা পড়েছে ১১ কেজির চিতল মাছ। এদিকে মাছের খবর জানতে পেরে আশেপাশের উৎসুক লোকজন ভীড় জমায় ওই মাছটি দেখতে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা ও সালেপুর এলাকার মাঝামাঝি স্থানে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে গালাইউনিয়নের ধুসুরিয়া গ্রামের সোনা মিয়া, লাল মোহন দাসসহ ৪/৫ জন ব্যক্তি সখের বসে ট্রলার নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। পরে ট্রলার নিয়ে তারা হাতিঘাটা এলাকায় গিয়ে সন্ধ্যায় ৮০-৯০ টি বড়শি দিয়ে পদ্মায় দায়োন (মাছ ধরার বিশেষ ফাঁদ) দেয়। এরপর রাত সাড়ে ৮ টার দিকে দায়োনের বড়শিটিকে ঝোপের মধ্যে দেখতে পায়। এরপর সেটাকে কৌশলে ট্রলারে উঠালে বিশাল আকৃতির চিতল মাছটি ধরা পড়ে। পরে সকালে সোনামিয়াসহ তার সঙ্গীরা মাছটি বাসায় এনে কেটে ভাগ করে নেয়ার সময় মাছটির ওজন দেখেন ১১ কেজি।

লাল মোহন দাসের ছেলে সজিব দাস বলেন, “আমাদের প্রতিবেশী সোনামিয়া কাকার সাথে, আমার বাবা ও আরও ৩-৪ জন ব্যক্তি পদ্মায় সখ করে মাছ ধরতে যায়। পরে গতকাল (মঙ্গলবার) রাতে দায়োনের বড়শিতে ১১ কেজির চিতল মাছটি ধরা পড়ে। আজ সকালে মাছটি বাসায় নিয়ে আসলে কেটে ভাগ করে নেওয়া হয়।”

সর্বশেষ পাওয়া সংবাদ