রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

বগুড়ায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া(৫৫)। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মান শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ