রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়হীন এক বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ২টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়হীন (৬৫) এ বৃদ্ধ নিহত হয়েছে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা করিম ভেনজেমা বলেন, আজ বিকাল ২টা ৩০ মিনিটের সময় চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া আসলে অজ্ঞাত পরিচয়বিহীন এক বৃদ্ধকে ধাক্কা দেই, ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে এলাকাবাসীর ধারণা করেন তিনি একজন ভারসাম্যহীন বৃদ্ধ হতে পারে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নিহত বৃদ্ধ ব্যক্তির পরিচয় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ