রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

হাতিয়াতে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাকলু মাঝি (৩৬) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছলে বজ্রপাতের শিকার হয়। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় তার সাথে থাকা অপর দুই জেলে সামান্য আহত হয়।নিহত পাকলুর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃস্বত্তা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, বিষয়টি কেউ থানাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ