রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

নড়াইলে মহালয়ার রাতে দুর্গা প্রতিমা ভাঙচুর

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে একটি মন্দিরে হামলা চালিয়ে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ অক্টোবর) মহালয়ার রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা পরিদর্শন করেছেন।

এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার মিরাপাড়া বাজারে সার্বজনীন দূর্গা মন্দিরে মঙ্গলবার মহালয়ার রাতে পূজা উদযাপন কমিটির সদস্যরা মন্দিরে লাইট জ্বালিয়ে যে যার মত চলে যান। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রং তুলির কাজ করতে আসলে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়। পরে মন্দির কমিটির সদস্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।

মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রদীপ রায় জানান,আমরা মন্দিরের কমিটির সদস্যরা রাতে লাইট জ্বালিয়ে সবাই সবার মত চলে যাই। পরে সকালে ভাস্কর্যরা প্রতিমায় রংতুলের কাজ করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি দুঃখজনক। পূজার মাত্র আর কয়দিন বাকি আছে এরমধ্যে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ পাওয়া সংবাদ