রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মচারীর শাহিন আহমেদ (৩০) দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শাহিন আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী হিসেবে কাজ করেন। তিনি গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের মাসুক মিয়ার ছেলে।

শাহিন জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ব্যাংকের ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। পরে গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা করে কদমতলী ওভারব্রিজের সামনে যান। সেখানে ৩টি মোটরসাইলে করে ৬ ব্যাক্তি ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনতাই করে শিববাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারী সবার মাথায় হেলমেট ও মাক্স পরা ছিলো।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ