রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ, বাকিগুলোতে উৎপাদন স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর বাইপাস এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা।

গেল কয়েকমাস ধরে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই এপিএল অ্যাপারেলস কারখানার বন্ধ রাখা হয়েছে। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপরদিকে মহানগরীর কোনাবাড়ি এলাকার এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ শুরু করে। কোনো সমাধান না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে তারা ফের কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।

বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়া বাকি ৯৮ ভাগ কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। মাসের প্রথম দিন বেশকিছু কারখানায় দেখা গেছে চাকরি প্রত্যাশী তাদের কাগজপত্র নিয়ে কারখানাগুলোর সামনে ভিড় করেছেন। সচল কারখানাগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেয়ায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, গাজীপুর জেলায় আজ ৫টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে ৪ টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ২ টি কারখানার শ্রমিকরা বিভিন্ন আন্দোলন করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ