রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

সুনামগঞ্জে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্র‍য়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৪৫) তার স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের চার সন্তান পলাশ মিয়া (১২), ফরহাদ আহমেদ (১০) ফাতেমা আক্তার (৫) ওমর ফারুক(৩)।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, মধ্যরাতে সরকারি আশ্র‍য়কেন্দ্রে আগুন লাগার এ ঘটনা ঘটেছে। একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিলো। পাশের ঘরের লোকজন আগুন দেখে চিৎকার করতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ছয় জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ পাওয়া সংবাদ