রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুর চেষ্টার অভিযোগে আটক ৮

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভাঙচুর চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন।

আটকৃতরা হলেন- সজিব(২২), আলাউদ্দিন(২০), মঞ্জু (৩১), সম্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদেরকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

পুলিশ জানা যায়, সোমবার দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিপিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা আমবাগে অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাংচুর চালায়। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিং এর গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ,মেট্রো পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় ভাঙচুর করার অভিযোগ ৮ জনকে আটক করা হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের টিপিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করছে। তাদের আন্দোলনের মুখে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার মো.মনোয়ার হোসেন বলেন, বিজিএমই ঘোষিত শ্রমিকদের যে দাবি-দাওয়া তা মেনে নেওয়া হয়েছে। তারপরও কেন তারা আন্দোলন করছে বুজতে পারছিনা।

পি.এন.কম্পোজিট লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার খালেকুজ্জামান বলেন, আমাদের শ্রমিকদের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানার শ্রমিকরা এসে আমাদের কারখানায় ভাঙচুর চালায়।

সর্বশেষ পাওয়া সংবাদ