রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

তাড়াশে কন্যা শিশু দিবস উদযাপন র‍্যালীর নামে ফটোসেশন

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালীর নামে ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে পরিষদ চত্বরে র‌্যালীর নামে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে দাঁড় করিয়ে কয়েকটি ছবি নিয়ে র‌্যালী শেষ করা হয়।

এই ফটো সেশনে উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।

দাঁড় করানো র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেও ছিলো না কন্যা সন্তানের অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

সর্বশেষ পাওয়া সংবাদ