রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

ময়মনসিংহের ছাত্রলীগ নেতা অনি ঢাকায় আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনিকে ঢাকায় আটক করেছে র‌্যাব।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোড এলাকায় ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ভিডিও চিত্র দেখে গুলি বর্ষণকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় আইনশৃংখলা বাহিনী। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

অনি ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলার পলাতক আসামি ছিল। র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ