রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

হৃদরোগে মারা গেলেন সাংবাদিক আহসান হাবিব

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের ৩য় ছেলে ছেলে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরনের ছোট ভাই ইংরেজী দৈনিক অবজারবার প্রত্রিকার কোর্ট রিপোর্টার এবং ঢাকা হাই কোর্টের আইনজীবি আহসান হাবিব (৫৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ভাই ও তিন বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আহসান হাবিবের বড় ভাই সাংবাদিক সামছুল হাসান মিরন জানান, শনিবার সকালে তিনি জেলা শহর মাইজদীর ফরিকপুর মহল্লার নিজ বাড়ীতে হৃদ রোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় মারা যান।
শনিবার বাদ এশা ফকিরপুর মহল্লায় প্রথম জানাযা এবং সদর উপজেলার কালিতারা এলাকায় রাত সাড়ে ৯টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক ইকবাল ছোবহান চৌধুরী, নোয়াখালী প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু সহ নোয়াখালী প্রেস ক্লাব সাংবাদিকরা গভীর শোক জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ