রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

নালিতাবাড়িতে গলায় ফাঁস দিয়ে ৮০ ঊর্ধ্ব বৃদ্ধার আত্মহত্যা

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়িতে লিচু গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফজিলা বেগম নামে ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা। আজ সকালে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা ওই গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফজিলা বেগম শরীরে জালাপোড়া ও পেটের ব্যথাসহ নানা রোগে ভোগছিলেন। শুক্রবার রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। এর কিছু সময় পর পুত্রবধূ শ্বাশুড়ির ঘরের দরজা খোলা দেখে স্বামীকে জানান। পরে বাড়ির সবাই খোঁজাখুঁজি করে আঙিনার পাশে থাকা লিচু গাছের ডালে ফজিলার মরদেহ ঝুলে থাকতে দেখেন। বৃদ্ধা ফজিলার স্বামী শতবর্ষী হাবিল উদ্দিনও দীর্ঘ সময় ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ