রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

গাজীপুরে গার্মেন্টসের চোরাই কাপড় উদ্ধার, আটক ১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে চোরাইকৃত ফেব্রিক্স উদ্ধার ও জড়িত সন্দেহে মো: তৌহিদুল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনাবাড়ি থানাধীন হরিণাচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকা আব্দুর রশিদ আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার কালিয়াকৈর এলাকায় অবস্থিত লিডা এবং লিজ ফ্যাশন হতে প্রতিষ্ঠানের ড্রাইভার অপুর মাধ্যমে ২৬৫৪ কেজি ফেব্রিক রং করতে ভবানীপুর এলাকার একটি কারখানায় পাঠান কর্তৃপক্ষ। ড্রাইভার অপু সাথে আরো অজ্ঞাত ২-৩ জন নিয়ে নির্দিষ্ট স্থানে না গিয়ে কারখানার ফেব্রিক্স চুরি করে কোনাবাড়ীর হরিণাচালা এলাকায় অবস্থিত তৃহা এন্টারপ্রাইজ নামক একটি গোডাউন এর মালিক তৌহিদুলের কাছে বিক্রি করে। পরে কারখানার কর্মকর্তা গাজী সাদ্দাম হোসেন বিষয়টি জানতে পেরে কোনাবাড়ী থানায় বাদী হয়ে একটি চুরির মামলা রুজু করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরাইকৃত মালামাল উদ্ধার ও জড়িত আসামি তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।বাকি আসামি অপু পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন, জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ