রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

শ্যামনগরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে জিয়াদ আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে মৃত ইফান আলী গাজীর পুত্র।

বৃদ্ধ জিয়াদ আলী গাজীর পুত্র আব্দুল জলিল জানান, ভোর রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। সকালের দিকে তারা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড় দেয়া ওই রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেরিতে নিয়ে আসার কারণে তার মৃত্যু হয়েছে

সর্বশেষ পাওয়া সংবাদ