রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

স্বামীর সঙ্গে অভিমান করে ‘আত্মহত্যা’ গৃহবধূর

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: স্বামীর সঙ্গে অভিমান করে সিরাজগঞ্জের তাড়াশে গলায় রশি পেঁচিয়ে নাসরিন খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পৌর শহরের কোহিত তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন খাতুন পৌর শহরের কোহিত তেতুলিয়া গ্রামের মো আনিসুর রহমানের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিল মো রব্বেল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধূ নাসরিন খাতুনের সঙ্গে তার স্বামী আনিসুল রহমানের পারিবারিক কলহ লাগে। এরই জের ধরে নিজ শয়ন ঘরের দরজা বন্ধ গলায় রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ