রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

নবীকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ১ নং গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার পল্লী বিদ্যুৎ হয়ে পূনরায় বিসিক ১ নং গেটের সামনে এসে শেষ হয়।

কটুক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোন ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করতে শেখায়না। যারা এসব করে তারা উগ্র। এসব ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান শিক্ষার্থীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ