রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
সারাদেশ

নিখোঁজের ২৪ ঘন্টা পর নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া বাবা-মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। নিহতরা হলেন বাবা ব্যবসায়ী মো. মহিদুর রহমান (৫০) এবং মেয়ে রাফসা (১২)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাট থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

আজ বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন বাবা ও মেয়ে। স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বুধবার সারাদিন চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। বাবা-মেয়ে নদীর যে পাশে তলিয়ে গিয়েছিল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার বিপরীত পাশে প্রায় কাছাকাছি অবস্থানে ভাসমান অবস্থায় লাশ দুটি ভাসতে দেখেন স্থানীয়রা। আজ সকাল থেকে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। সকালে বড় বরশি দিয়ে নদীর দুপাশে থেকে টানার এক পর্যায়ে মেয়ে রাফার জামায় বরশি আটকে গেলে তাকে ওপরে তোলা হয়। এর ৫ থেকে ৬ হাত দূরে মহিদুরের মুখে বরশি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম।

উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে যান। এসময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও।

সর্বশেষ পাওয়া সংবাদ