রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
সারাদেশ

গাজীপুরে আজও বিভিন্ন দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা ১২দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ওই কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানান, সোমবার সকালে শ্রমিকরা ১২দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে। এসময় কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ৮টি দাবি মেনে নেয়। বাকী চারটি দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের তৈরী হয়েছে।

অন্যদিকে, সকাল ৯টার পর থেকে মহানগরীর টঙ্গী হোসেন মাকের্ট এলাকায় সিজন্স ড্রেসেস লিঃ কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু‘পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। দুপুর ১টার দিকে সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে শ্রমিকদের সাথে আলোচনায় বসে।

image

পুলিশ জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা ব্যবস্থা করা হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ