রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
সারাদেশ

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় পানি আনতে টিউবওয়েলে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) তারাকান্দা উপজেলার ৩ নং কাকনী ইউনিয়নের গোয়াতলা শশারবাজার এলাকায় বেলা ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত ফাতেমা আক্তার উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শশারবাজার এলাকার মো.হারুন মিয়ার স্ত্রী।

হারুন মিয়া জানান, সকালে বাড়ির পাশের টিউবওয়েলে গোসল করতে ও পানি আনতে যায় আমার স্ত্রী ফাতেমা। কিছুক্ষণ পর আমার বড়ভাই আবুল কাশেম গোয়াল ঘরে যাবার সময় দেখতে পান আমার স্ত্রী টিউবওয়েলের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর তাঁর ডাকচিৎকারে সবাই সেখানে জড়ো হয়। এ সময় দেখা যায় যে টিউবওয়েলের সাথে যুক্ত মর্টারে সংযোগকৃত বৈদ্যুতিক তারে টিউবওয়েলটির ধাতব অংশ বিদ্যুতায়িত হয়ে রয়েছে। তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার স্ত্রী মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান, থানা পুলিশের এসআই আঃ লতিফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ