রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আশরাফুল ইসলাম (৪০) ও রুহুল আমিন (২৮) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উল্লাপাড়া পৌর শহর থেকে বাড়ী ফেরার পথে পথিমধ্যে বজ্রপাতে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহত আশরাফুল ইসলাম সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের বেলাল হোসেনের ছেলে ও রুহুল আমিন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, বজ্রপাতে নিহত দুই শ্রমিক উল্লাপাড়া পৌর শহরে দিনমজুরের কাজ করতো। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা দুজন এক সঙ্গে বাড়ি ফেরার পথে প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির মধ্যেই ভিজে বাড়ী ফেরার পথে ফাকা ফসলের মাঠ পারি দেওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে শঙ্কাহীন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তারা। তৎক্ষণাত স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাগরৌহা গ্রামের ইউপি সদস্য সাহারুল হক সাচ্ছু বলেন, বজ্রপাতে নিহত দুজনই নাগরৌহা গ্রামের শ্রমজীবী ও দিনমজুর ছিলেন। বিষয়টি খুবই মর্মান্তিক। রবিবার সকালে উভয়ের জানাজা শেষে কবরস্থ করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত রবিবার সকালে বজ্রপাতে নিহত দুই শ্রমিকের স্বজনদের সাথে দেখা করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ