রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

মহেশপুরে অবৈধভাবে ভারতে প্রবেশকালে রোহিঙ্গা নারীসহ আটক ১৭

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুরের সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করে। এ সময় সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারী ও মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করে বিজিবি। সীমান্তের দালালদের মাধ্যমে আটককৃত ১৫ নারীকে ভারতে পাচার করা হচ্ছিল। সঙ্গে এক দালাল ও মাইক্রো চালককেও আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে।

এদিকে অভিযোগ উঠেছে মহেশপুর একটি শক্তিশালী ধূড় পাচার সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মাঠে ঘর তৈরী করে সেখানে পাচারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখছে এবং সুযোগ বুঝে ভারতে পাচার করছে বলে অভিযোগ।

সর্বশেষ পাওয়া সংবাদ