রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

এনায়েতপুর থানায় লুট হওয়া অস্ত্র পুকুর থেকে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্রের দু’টি দেড় মাস পর উদ্ধার হয়েছে।

টানা দু’দিন পুকুর সেচে বৃহস্পতিবার দুপুরে তলদেশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া অস্ত্র দু’টির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। ধারনা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।’

সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে: কর্নেল নাহিদ-আল-আমীন জানান,যৌথবাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচে দু’টি অস্ত্র, একটি ওয়ারলেস ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ৯টি অস্ত্র এবং ৯’শ এগারটি বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে’।

প্রসঙ্গত: গত ৪ আগষ্ট সরকার পতনের আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নীসংযোগ, ভাংচুর ও কমপক্ষে ১৬ টি অস্ত্র সহস্রাধিক গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। এই ঘটনার বিশ দিন পর স্থানীয় আওয়ামী লীগের চার নেতার উল্লেখসহ অজ্ঞাত ৬ হাজার এর বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে ওই দিন হাফেজ সিয়াম, কলেজ ছাত্র সিহাব ও তাঁত শ্রমিক ইয়াহিয়া গুলিতে নিহত হন। এ ঘটনায়ও পৃথক মামলা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ