রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে এই কর্মসূচি পালন করে। এরপর কিছু সময়ের জন্য তারা সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে ছুটে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীরা আশ্বাস পেয়ে কর্মসূচি থেকে বিরত থাকে। হাসান শাহরিয়ার অপূর্ব, হাসিবুর রহমান রাহাত, সাকিউল ইসলাম প্লাবন, এনজামুল তাহমিদ আলভি, ফাতেমাতুজ জোহরা হাবিবা, মো: ওয়ালিদ হোসেনসহ প্রায় শতাধিকের বেশি শিক্ষার্থী এতে নেয়।

image

শিক্ষার্থীরা বলে, এ বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, তা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই।

এই অবস্থা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানায়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ