রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

টেকনাফে ১১ কোটি টাকার স্বর্ণসহ মায়ানমারের দুই নাগরিক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০.৫ কেজি স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১১ কোটি বায়ান্ন লক্ষ টাকা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন-মায়ানমার মংডু-সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মোঃ হাফিজুর রহমান (২৮), একই এলাকার -মৃত সুলতানের পুত্র মোঃ আনোয়ার (৩০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মায়ানমারের দুইজন নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করে। বিজিবির গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০কেজি ৫শতগ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসময় মায়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হাওয়া স্বর্ণের যার আনুমানিক বাজার মূল্য আটাশ যার আনুমানিক মূল্য এগারো কোটি বায়ান্ন লক্ষ টাকা। এ সময় দুজনকে আটক করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ