সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

ফুলবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে কাথা কাটাকাটির সময় বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত বিল্লাল একই এলাকার আব্দুর রাজ্জাক ছেলে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাজেদুর রহমান জানান, আজ গরুর জন্য ঘাস কাটতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের ফিসারীর পাড়ে যান বিল্লাল মিয়া। এ সময় ইউপি সদস্যের ছোট ভাই খলিল মিয়া ঘাস কাটতে বাধা দেন বিল্লালকে। এ নিয়ে দুই জনের কথা মাঝে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খলিল মিয়া ঘাস কাটার কাঁচি কেড়ে নিয়ে বিল্লাল মিয়ার বুকে কোপ দেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে বিল্লালকে উদ্ধার করে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্ষক্ষরণে বিল্লাল মিয়া মারা গেছেন।

ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো অভিযোগ দেননি।

সর্বশেষ পাওয়া সংবাদ